Handcrafted Cane Sugar (হাতে তৈরী লাল চিনি)
Sweeteners

Handcrafted Cane Sugar (হাতে তৈরী লাল চিনি)

Pure & Safe La La Dia হাতে তৈরী লাল চিনি প্রস্তুত করা হয় খাঁটি আখের রস থেকে ঐতিহ্যবাহী পদ্ধতিতে। প্রতিটি দানায় রয়েছে আখের উচ্চ ঘ্রাণ, ঐতিহ্যের গভীর মাধুর্য। কম পরিশোধিত হওয়ায় আখের স্বাভাবিক স্বাদ, সুবাস ও প্রাকৃতিক বৈশিষ্ট্য অটুট থাকে। চা, কফি, পায়েস, সেমাই, পিঠা ও বিভিন্ন ডেজার্টে এটি এনে দেয় এক অনন্য স্বাদ।

৳240.00

Select Size / Weight:

No preservative No Chemical 100% Natural
ISO 22000 Halal Certified HACCP Certified GMP Quality Standards
Stock: 998 units
Qty:
1
Secure Checkout
Fast Delivery
Quality Assured

La La Dia হাতে তৈরী লাল চিনি

Pure & Safe

La La Dia হাতে তৈরী লাল চিনি প্রস্তুত করা হয় খাঁটি আখের রস থেকে ঐতিহ্যবাহী পদ্ধতিতে। প্রতিটি দানায় রয়েছে আখের উচ্চ ঘ্রাণ ও প্রকৃতির গভীর মাধুর্য। আধুনিক অতিরিক্ত পরিশোধনের পরিবর্তে আমরা আখের স্বাভাবিক বৈশিষ্ট্য যতটা সম্ভব অক্ষুণ্ণ রাখার চেষ্টা করি, যাতে প্রতিটি দানায় থাকে আসল আখের স্বাদ ও সুবাস।

পণ্যের বৈশিষ্ট্য

✓ খাঁটি আখের রস থেকে প্রস্তুত
✓ Handcrafted (হাতে তৈরি)
✓ Rich Cane Aroma (আখের সমৃদ্ধ সুবাস)
✓ Traditional Process (ঐতিহ্যবাহী প্রস্তুত প্রক্রিয়া)
✓ প্রতিটি দানায় আখের স্বাভাবিক ঘ্রাণ ও স্বাদ
✓ দৈনন্দিন রান্না ও মিষ্টান্ন তৈরির জন্য উপযোগী

ব্যবহার

La La Dia হাতে তৈরী লাল চিনি ব্যবহার করতে পারেন—

  • চা
  • কফি
  • পায়েস
  • সেমাই
  • পিঠা
  • বিভিন্ন ধরনের ডেজার্ট

সংরক্ষণ

  • ঠান্ডা, শুষ্ক ও পরিষ্কার স্থানে সংরক্ষণ করুন।
  • সবসময় শুকনো চামচ ব্যবহার করুন।
  • ব্যবহারের পর ঢাকনা ভালোভাবে বন্ধ রাখুন।

দ্রষ্টব্য

হাতে তৈরি ঐতিহ্যবাহী প্রস্তুত প্রক্রিয়ার কারণে চিনির রঙ, দানার আকার বা টেক্সচারে স্বাভাবিক তারতম্য থাকতে পারে। এটি কোনো ত্রুটি নয়; বরং এই পণ্যের স্বাভাবিক ও স্বতন্ত্র বৈশিষ্ট্য।

এক চামচ চিনির পেছনের গল্প

আমাদের দাদি-নানিরা যে চিনি চিনতেন, তা ছিল বাদামি। আখ থেকে গুড়, গুড় থেকে দানা — প্রকৃতির রঙ অটুট। কিন্তু সময়ের সাথে আমরা "সাদা" আর "ঝকঝকে"-কে বিশুদ্ধতা ভাবতে শিখেছি। অথচ সেই ঝকঝকে রঙ পেতে চিনিকে পার হতে হয় বহু ধাপের পরিশোধন।

পরিশোধনের পথে কী ঘটে?

সাদা চিনি তৈরিতে আখের রস থেকে ধাপে ধাপে সরিয়ে ফেলা হয় তার প্রাকৃতিক উপাদানগুলো — যে খনিজ ও স্বাদ আখ নিজে বহন করে। রঙ সাদা করতে ব্যবহৃত হয় ব্লিচিং ও সালফার-প্রক্রিয়া। ফলাফল: চোখে সুন্দর, কিন্তু আখের আসল রূপ থেকে অনেক দূরে।

লাল চিনিতে কী থাকে?

যেহেতু লাল চিনি কম পরিশোধিত, এতে আখের প্রাকৃতিক বাদামি রঙ, কিছুটা মোলাসেস (গুড়ের অংশ) এবং স্বাভাবিক স্বাদ-গন্ধ অটুট থাকে। অনেকেই এর গভীর, উষ্ণ স্বাদ পছন্দ করেন — চা থেকে পায়েস, সেমাই, পিঠা কিংবা বিভিন্ন ডেজার্ট—সবকিছুতেই এর স্বতন্ত্র স্বাদ আলাদা করে অনুভব করা যায়।

La La Dia-এর প্রতিশ্রুতি

আমরা চিনিকে তার প্রাকৃতিক রূপে রাখি — সালফার ও কৃত্রিম ব্লিচ ছাড়া। কারণ আমরা বিশ্বাস করি, প্রকৃতি যা দিয়েছে, তাতে অপ্রয়োজনীয় হাত না দেওয়াই উত্তম। আমাদের লক্ষ্য এমন একটি পণ্য পৌঁছে দেওয়া, যেখানে প্রতিটি দানায় থাকবে আখের স্বাভাবিক সুবাস, ঐতিহ্যের ছোঁয়া এবং বিশুদ্ধতার প্রতি আমাদের অঙ্গীকার।

পরিমিতিই কল্যাণ — যেকোনো চিনিই পরিমিত পরিমাণে গ্রহণ করুন।

পণ্যের তথ্য

পণ্যের নাম La La Dia হাতে তৈরী লাল চিনি (Handcrafted Cane Sugar)

উপাদান খাঁটি আখের রস থেকে প্রস্তুত হাতে তৈরী লাল চিনি

নেট ওজন ৬০০ গ্রাম (600g)

উৎপত্তি Proudly Made in Bangladesh

Customer Reviews

No reviews yet — reviews come from customers who have received this product.

সচরাচর জিজ্ঞাসা

Handcrafted Cane Sugar (হাতে তৈরী লাল চিনি) সম্পর্কে যা জানতে চান

সাদা চিনির সাথে পার্থক্য কী? (How is it different from white sugar?)
এটি কম পরিশোধিত, তাই আখের নিজস্ব রং, ঘ্রাণ ও স্বাদ থেকে যায়। সাদা চিনিতে সেই বৈশিষ্ট্যগুলো পরিশোধনের সময় চলে যায়। It is less refined, so the cane's own colour, aroma and flavour remain. Refining strips those out of white sugar.
কীভাবে তৈরি হয়? (How is it made?)
খাঁটি আখের রস থেকে ঐতিহ্যবাহী পদ্ধতিতে, হাতে তৈরি। Handcrafted from pure sugarcane juice by the traditional method.
কী কী রান্নায় ব্যবহার করা যায়? (What can I use it in?)
চা, কফি, পায়েস, সেমাই, পিঠা ও নানা ধরনের মিষ্টান্নে ব্যবহার করা যায়। Use it in tea, coffee, payesh, semai, pitha and other desserts.
দানা শক্ত হয়ে জমে গেলে কী করব? (What if it hardens into a lump?)
কম পরিশোধিত চিনিতে আর্দ্রতা থাকায় জমে যাওয়া স্বাভাবিক। চামচ দিয়ে ভেঙে নিলেই হবে; বায়ুরোধী পাত্রে শুকনো জায়গায় রাখলে কম জমে। Less-refined sugar holds moisture, so clumping is normal. Break it up with a spoon; keeping it airtight and dry reduces it.

Price

৳240