উপাদান
খাঁটি আখের রস থেকে প্রস্তুত হাতে তৈরি লাল চিনি।
হাতে তৈরি লাল চিনি · খাঁটি আখের রস · কড়াইয়ে জ্বাল দেওয়া
চায়ে, পায়েসে, পিঠায় যে গভীর রং আর আখের উষ্ণ ঘ্রাণটা আপনার মনে আছে, সেটা কারখানার সাদা দানায় নেই। খাঁটি আখের রস কড়াইয়ে ধৈর্য নিয়ে জ্বাল দিয়ে, ঠিক যেভাবে আগে হতো, সেই মিষ্টিটাই আমরা জারে ভরেছি।
উৎস
খাঁটি আখের রস
প্যাক
350gm Jar ও 600gm Jar
প্রস্তুতি
হাতে, কড়াইয়ে
সংযোজন
শূন্য
০২ — আমাদের গল্প
বাংলার মাটির সঙ্গে জড়িয়ে আছে আখের মিষ্টি ঐতিহ্য। সেই ঐতিহ্যের সম্মান ধরে রেখে La La Dia হাতে তৈরি লাল চিনি প্রস্তুত হয় খাঁটি আখের রস থেকে ঐতিহ্যবাহী পদ্ধতিতে — যত্ন ও কারিগরি দক্ষতার সমন্বয়ে।
কারখানার যন্ত্রে নয়, বরং দক্ষ হাতে কড়াইয়ে ধৈর্য নিয়ে তৈরি, ঠিক যেভাবে আমাদের পূর্বপুরুষেরা তৈরি করতেন। এর গভীর রং, আখের স্বাভাবিক ঘ্রাণ এবং সমৃদ্ধ স্বাদ চা, পায়েস, পিঠা, ক্ষীর ও ডেজার্টে যোগ করে আভিজাত্যের মিষ্টি স্পর্শ।
“প্রতিদিনের মিষ্টতায় ঐতিহ্যের এক প্রিমিয়াম অনুভব — আপনার পরিবারের জন্য আমাদের যত্নের অঙ্গীকার।”
০৩ — পণ্য তথ্য
খাঁটি আখের রস থেকে প্রস্তুত হাতে তৈরি লাল চিনি।
চা, কফি, পায়েস, সেমাই, পিঠা, ক্ষীর ও বিভিন্ন ডেজার্টে ব্যবহার উপযোগী।
ঠান্ডা, শুষ্ক ও গন্ধমুক্ত স্থানে সংরক্ষণ করুন। সবসময় শুকনো চামচ ব্যবহার করুন এবং ব্যবহারের পর ঢাকনা ভালোভাবে বন্ধ রাখুন।
হাতে তৈরি প্রস্তুত প্রক্রিয়ার কারণে রং, দানা ও স্বাদে স্বাভাবিক তারতম্য থাকতে পারে — এটাই এর স্বতন্ত্র বৈশিষ্ট্য।
চিনি জাতীয় খাদ্য; সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে পরিমিত পরিমাণে গ্রহণ করুন।
পুষ্টিগুণ
প্রতি ১০০ গ্রামে, আনুমানিক
নোট: চূড়ান্ত ছাপার আগে BSTI-অনুমোদিত ল্যাব রিপোর্ট অনুযায়ী পুষ্টিগুণ যাচাই ও চূড়ান্ত করা হয়েছে।
মার্কেটেড বাই: Bor de Guna · ব্র্যান্ড: La La Dia · Made in Bangladesh
অর্ডার করুন ৳240 থেকেএকাধিক প্যাক একসাথে নিতে পারবেন
সঠিক তথ্য দিয়ে নিচের ফর্মটি পূরণ করুন।
কুরিয়ার এই ব্যক্তিকেই ফোন করবে এবং নিচের ঠিকানায় পৌঁছে দেবে। আপনার নিজের নাম ও নম্বর অর্ডারেই থাকবে।
ইনভয়েস ও ডেলিভারি আপডেট ইমেইলে পেতে যোগ করুন।
Handcrafted Cane Sugar (হাতে তৈরী লাল চিনি) সম্পর্কে যা জানতে চান